ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলের ৩ কোটি টাকার ট্রমা সেন্টারটি চালু হবে? Logo মাধবপুরে সরকারি ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস

নোয়াখালীতে কাভার্ডভ্যান চাপায় ভাই-বোন নিহত

নোয়াখালী নোয়াখালী

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় কাভার্ডভ্যান চাপায় ব্যাটারিচালিত অটোরিকশা আরোহী দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) দুপুরে বেগমগঞ্জ- সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া উত্তর ব্রিজ সংলগ্ন মদিনা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো.ইয়াছিন (১৭) ও বিউটি আক্তার (২৪) উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের প্রয়াত বশির উল্যার সন্তান।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, সকালে অন্তঃসত্ত্বা বিউটি আক্তার তার ছোট ভাই ইয়াছিনকে নিয়ে সোনাইমুড়ী বাজারে চিকিৎসকের কাছে যান। সেখান থেকে দুপুর ১টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে ভাই-বোন বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। পথে বেগমগঞ্জ-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া উত্তর ব্রিজ কাছে অটোরিকশাটিকে পিছন দিক থেকে বেপরোয়া গতির একটি কাভার্ভভ্যান চাপা দেয়। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন ভাই বোনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এমপি সুমনকে প্রাণনাশের হুমকির ঘটনায় চুনারুঘাটে সংবাদ সম্মেলন

ঘটনার পরপরই ঘাতক চালকরা পালিয়ে গেলেও হাইওয়ে পুলিশ কাভার্ডভ্যান ও অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
২২০ বার পড়া হয়েছে