ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

প্রথম সেশনে নেই ৩ উইকেট, বিপদে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

কানপুরে চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে ঠিক সময়ে। তবে সকালের সেশন শুরু হতেই দুই উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ। মুশফিকের পর ফিরে গেলেন লিটন দাস এবং সাকিবও।

তেউইকেটের শুরুটা করেছে বুমরা। ৩২ বলে ১১ রান করা মুশফিককে বোল্ড করেছেন তিনি। অফ স্টাম্পের বাইরের বল ব্যাট ছেড়ে খেলতে গিয়ে বেল পড়ে গেছে। এর পর লিটনও ঠিকতে পারেননি বেশিক্ষণ। বুমরার বলে এক ওভারে তিন চার মেরে শুরু করা লিটন আউট হয়েছেন ১৩ রান করে।

সিরাজের বলে মিড অফের ওপর দিয়ে সীমানা পার করতে গিয়ে ধরা পড়েন লিটন। লাফিয়ে উঠে এক হাতে দুর্দান্ত ক্যাচ নেন রোহিত। আরেক অপরাজিত ব্যাটসম্যান মুমিনুলও বেচেছেন রিভিও নিয়ে। মোহাম্মদ সিরাজের বলে কট আউট দিয়েছিলেন আম্পায়ার।

পরে রিভিওতে দেখা যায় বল ব্যাটে লাগেনি, প্যাডে লেগে গেছে যশস্বী জয়সোয়ালের হাতে। মুমিনুলের উইকেট মিস করলেও দারুণ এক ক্যাচ নিয়ে সাকিবকে ফেরালেন তিনি। অশ্বিনের বলে আউট হওয়ার আগে সাকিব করেন ৯ রান।

চতুর্থ দিনে ৩ উইকেটে ১০৭ রান নিয়ে ব্যাট করা বাংলাদেশের রান ৬ উইকেটে ১৭০। ৭৫ রানে ব্যাট করছেন মুমিনুল। তার সঙ্গী মেহেদি হাসান মিরাজ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
১৬৬ বার পড়া হয়েছে