ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

বাংলাদেশ সফরে আসছে না প্রোটিয়ারা?

স্পোর্টস ডেস্ক

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে চলতি বছর বাংলাদেশ সফরে আসার কথা দক্ষিণ আফ্রিকার। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে নিরাপত্তা শঙ্কায় ভুগছে প্রোটিয়ারা। বিষয়টি নিয়ে তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। যদিও দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রোটিয়াদের আশ্বস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নিরাপত্তাসংক্রান্ত জটিলতার কারণে সরে গেছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার দক্ষিণ আফ্রিকার সফর ঘিরেও এসেছে একই প্রশ্ন। সিদ্ধান্ত নিতে সব পক্ষের সঙ্গে কথা বলবে তারা। যে কারণে সফরে যাওয়া না-যাওয়ার বিষয়টি দক্ষিণ আফ্রিকার কোনো খেলোয়াড়ের ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে না।

তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস গণমাধ্যমকে বলেছেন, ‘আমাদের দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। ওরা আমাদের কাছে দেশের পরিস্থিতি জানতে চেয়েছে। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে তাদের সম্পূর্ণ আশ্বস্ত করেছি।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
১৬০ বার পড়া হয়েছে