ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

ভারতের কাছে হেরে বাংলাদেশের সুপার ফোর শুরু

স্পোর্টস ডেস্ক

টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোর পর্বে ওঠা বাংলাদেশ কঠিন বাস্তবতার তেতো স্বাদ পেল এবার। সেরা চার দলের লড়াইয়ে প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়ে মুদ্রার উল্টো পিঠ দেখেছে বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব-১৯ উইমেন’স এশিয়া কাপের সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে উড়িয়ে দিল ভারত।

আজ বৃস্পতিবার মালয়েশিয়ার বুয়েমাস স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৮০ রান তোলে বাংলাদেশ। ভারত ৮১ রানের লক্ষ্য টপকে যায় ৮ উইকেট আর ৪৭ বল হাতে রেখেই।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৯ বলে ১৪ রান করেন ওপেনার মোসাম্মৎ ইভা। ১০ নম্বরে নামা হাবিবা ইসলাম করেন দ্বিতীয় সর্বোচ্চ ৪ বলে ১১ রান। এছাড়া ওপেনার ফাহমিদা চয়া ১৪ বলে ১০ ও নিশীতা আক্তার নিশি ১৭ বলে ১০ করেন। বাকিরা সবাই এক অংকে আটকে থাকেন।

ভারতের হয়ে ওপেনার গনগাদি তিশা খেলেন ৪৬ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস। তার সঙ্গে ১৪ বলে ২২ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক নিকি প্রাসাদ। ওপেনার জি কামালিনি ৪ বলে ০ ও তিনে নামা সানিকা চাকি ৯ বলে ০ রানে আউট হন।

সুপার ফোরে প্রত্যেক দল দুটি করে ম্যাচ খেলবে। বাংলাদেশের পরের ম্যাচ নেপালের বিপক্ষে। অন্যদিকে ভারত তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। টেবিলের সেরা দুই দল খেলবে ফাইনাল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
১৫৩ বার পড়া হয়েছে