ঢাকা ০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক

সামাজিক মাধ্যমে মঙ্গলবার রাতে হঠাৎ করেই এক পোস্টে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। তাঁর অবসরের পর ফেসবুকে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্তরা আবেগী বার্তা দিয়েছেন। ওয়ানডেকে বিদায় বলা মুশফিককে আজ বুধবার ০৬ মার্চ) ‘গার্ড অব অনার’ দেওয়া হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ শুরুর আগে।

মিরপুর শেরেবাংলায় এখন চলছে ডিপিএলের মোহামেডান স্পোর্টিং ক্লাব-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ম্যাচ। মোহামেডানে মুশফিক খেলছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজদের সঙ্গে। চেনা পরিচিত মিরপুরে আজ মুশফিককে ‘গার্ড অব অনার’ দিয়েছে তামিমের নেতৃত্বাধীন মোহামেডান। যেহেতু মোহামেডান টস জিতে ফিল্ডিং নিয়েছে, মুশফিক তাই কিপিং গ্লাভস পরে তৈরি হয়েছেন। ম্যাচের আগে বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন। তখন তাঁকে দুই পাশে ঘিরে করতালির মাধ্যমে সংবর্ধনা দিয়েছেন তামিমরা।

২০০৬-এর আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মুশফিকের ওয়ানডেতে পথচলা শুরু। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে খেলেছেন ২৭৪ ওয়ানডে। রাওয়ালপিন্ডিতে গত ২৪ ফেব্রুয়ারি ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে করেছেন ২ রান। সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। ২৭৪ ওয়ানডেতে ৭৯.৭০ স্ট্রাইকরেটে ৭৭৯৫ রান করেছেন। ৯ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৪৯ ফিফটি। তবে অল্পের জন্য ডিসমিসালে আরেকটি মাইলফলক ছোঁয়ার আক্ষেপটা রয়েই গেল। ওয়ানডেতে মুশফিকের ডিসমিসাল ২৯৯। ২৪৩ ক্যাচের পাশাপাশি ৫৬ স্ট্যাম্পিং করেছেন। যার মধ্যে উইকেটরক্ষক হিসেবেই ধরেছেন ২৪১ ক্যাচ।

টস জিতে আজ প্রথমে ফিল্ডিং নেওয়ার সুবিধাটা ভালোভাবেই কাজে লাগাচ্ছে মোহামেডান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভারে ৫ উইকেটে ১৩০ রান করেছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। মোহাম্মদ আল আমিন জুনিয়র ৩৭ রানে অপরাজিত। তানবীর হায়দার ১২ রানে ব্যাটিং করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
১৮১ বার পড়া হয়েছে