ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে

মিরপুর টেস্টে সাকিবের বিকল্প হাসান মুরাদ

স্পোর্টস ডেস্ক

মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ অক্টোবর। সেই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টেস্ট থেকে অবসর নেওয়ার কথা ছিল সাকিব আল হাসানকে। সেজন্য তাকে দলেও রাখা হয়। তবে নিরাপত্তাজনিত কারণে তার দেশে আসা হচ্ছে না। ইতোমধ্যে তার পরিবর্তে স্পিনার হাসান মুরাদকে দলে নিয়েছে বিসিবি।

সাকিবের দেশে না আসার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আজ (শুক্রবার) নতুন করে হাসান মুরাদকে টেস্ট স্কোয়াডে নেওয়া হয়েছে। এর আগেও গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেয়েছিলেন ২৩ বছর বয়সী এই স্পিনার। যদিও সেবার তার জাতীয় দলে অভিষেক হয়নি। তবে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছে হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে। সেখানে দুটি ম্যাচও খেলেছেন মুরাদ।

তরুণ এই বাঁ-হাতি স্পিনারের প্রথম শ্রেণির ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ৩০ ম্যাচে ১৩৬টি উইকেট শিকার করেছেন তিনি। তবে এবারও তার জাতীয় দলের একাদশে সুযোগ পাওয়া কঠিনই হবে। কারণ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের পাশাপাশি বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম ও নাঈম হাসান।

ভারতের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর ঘরের মাঠে ফরম্যাটটিতে ঘুরে দাঁড়ানোর পালা বাংলাদেশের। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরুর আগমুহূর্তে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করেছে বিসিবি। ইতোমধ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী কোচ ফিল সিমন্সকে বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয়েছে।

মিরপুর টেস্টে বাংলাদেশের স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
১৫৪ বার পড়া হয়েছে