ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

যে সমীকরণে এখনও সেমিতে যেতে পারে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

সুপার এইটে টানা দুই হারে চলমান বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন একপ্রকার শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের বাজিমাতে ফের সম্ভাবনা জেগেছে টাইগারদের। পথটা যদিও কঠিন, তবে রশিদদের বড় ব্যবধানে হারাতে পারলে সুযোগ থাকবে শান্তদের। অবশ্য তাকিয়ে থাকতে হবে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিকেও।

সেন্ট ভিনসেন্টে রোববার (২৩ জুন) ইতিহাস গড়েছে আফগানিস্তান। বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়েছে রশিদের দল। ১৪৯ রানের লক্ষ্য দিয়ে অজিদের ১২৭ রানে আটকে দিয়েছে তারা।

সুপার এইটের এ ম্যাচে ওলট-পালট হয়ে গেছে গ্রুপ-১ এর সেমিফাইনালের সমীকরণ। আজকের ম্যাচ জিতলে সেমিফাইনাল নিশ্চিত করতো অস্ট্রেলিয়া। শেষ চার নিশ্চিত হয়ে যেত ভারতেরও। সেক্ষেত্রে বাদ পড়তো আফগানিস্তান ও বাংলাদেশ।

কিন্তু আফগানিস্তান জেতায় এখন চার দলেরই সম্ভাবনা আছে। দৌড়ে অবশ্য ভারত এগিয়ে আছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে খুব বেশি বড় ব্যবধানে না হারলে তাদেরকে সেমির পথ থেকে ফেরানো অসম্ভব। ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান রোহিতদের। নেট রান রেট ২.৪২৫।

আরও পড়ুন: টস জিতে সিদ্ধান্ত নেন শান্ত-হাথুরু, ভূমিকা থাকে না সাকিবের

অন্যদিকে ২ ম্যাচে ২ পয়েন্ট ও ০.২২৩ নেট রান রেট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। সমান ২ পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় তিনে আফগানিস্তান। তাদের নেট রান রেট -০.৬৫০। অন্যদিকে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে হেরে টেবিলের তলানিতে থাকা বাংলাদেশের নেট রান রেট -২.৪৮৯।

গ্রুপ-১ এর শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত জিতলে, ভারত ছাড়া বাকি তিন দলরই পয়েন্ট হবে সমান ২। সেক্ষেত্রে হিসেবটা আসবে নেট রান রেটের। ফলে সেমিফাইনালে যেতে হলে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারানোর পাশাপাশি প্রার্থনা করতে হবে যেন অজিদের বিপক্ষেও ভারত বড় ব্যবধানে জিতে। তাহলে নেট রান রেটে এগিয়ে থেকে ভারতের সঙ্গী হয়ে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়া জিতলে কোনো সম্ভাবনাই থাকবে না টাইগারদের।

তুলনামূলকভাবে অবশ্য সেমির রাস্তা সহজ আফগানিস্তানের। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া হারলে বাংলাদেশকে হারিয়ে সেমিতে খেলার সুযোগ পাবে তারা। এমনকি ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া যদি ১ রানে জিতেও সেক্ষেত্রে শান্তদের বিপক্ষে ৩৬ রানের বেশি ব্যবধানে জিততে পারলে শেষ চারে খেলতে পারবে আফগানরা। এক্ষেত্রে প্রথমে ব্যাট করা দলের সংগ্রহ ১৬০ রান ধরে নেয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
১৭৫ বার পড়া হয়েছে