ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন Logo হবিগঞ্জে প্রতিমায় শেষ তুলির আঁচড়, অপেক্ষা উৎসবের Logo হবিগঞ্জের সেই সমন্বয়ক মাহদী হাসানকে বিদেশ যেতে দেওয়া হয়নি

শায়েস্তাগঞ্জে ডাকাতি মামলার পলাতক আসামী সালমান আটক

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে খুনসহ ডাকাতির ক্লুলেস মামলার অন্যতম পলাতক আসামী সালমান উদ্দিনকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাব। সে জেলার চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য দেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।
এর আগে প্রাপ্ত গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার চুনারুঘাট উপজেলার শিমূলতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে খুনসহ ডাকাতি মামলার অন্যতম পলাতক আসামি সালমান উদ্দিন গ্রেফতার হয়।
ঘটনার বিবরণ থেকে জানা যায়- রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ব্যবসায়ী মহসিন মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার বড়চর তালুগড়াই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ফার্দিন-মার্দিন হোটেলে চা পান করার উদ্দেশ্যে যান।
চা পান শেষে ডাকাতির ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে হঠাৎ রাস্তার পাশে থাকা ৮ থেকে ১০ জন ডাকাত লোহার রড ও রামদা দিয়ে ভিকটিমকে মারাত্মকভাবে আঘাত করে। একপর্যায়ে জীবন বাঁচানোর জন্য আহত অবস্থায় দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মাটিতে পড়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন মহসিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানার এসআই মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে খুনসহ ডাকাতি মামলা দায়ের করেন। এ প্রেক্ষিতে মামলার পলাতক আসামী সালমান উদ্দিনকে আটক করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
১৪৯ বার পড়া হয়েছে