ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন Logo হবিগঞ্জে প্রতিমায় শেষ তুলির আঁচড়, অপেক্ষা উৎসবের Logo হবিগঞ্জের সেই সমন্বয়ক মাহদী হাসানকে বিদেশ যেতে দেওয়া হয়নি Logo চুনারুঘাট বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাত্রসহ নিহত ২, বিয়ের আনন্দ পরিণত হলো বিষাদে

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

সড়ক দুর্ঘটনায় ২ মৃত্যুতে বিয়ের আনন্দ পরিণত হলো বিষাদে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে বিয়ের বাজার করতে গিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় চাচাতো ভাইয়ের পর পাত্র নিজেও প্রাণ হারিয়েছেন।
Google news

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে মো. শাহ আলম ওরফে সামায়ন চাচাতো ভাই মো. তানভীর সোহেবকে নিয়ে মোটরসাইকেলে বিয়ের বাজার করতে যান। বাজার শেষে ফেরার পথে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। এতে সোহেব ঘটনাস্থলেই মারা যান।

পরে গুরুতর আহত অবস্থায় সামায়নকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

নিহত সোহেব শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের পুরাইকলার মো. বেনু মিয়ার ছেলে ও সামায়ন একই এলাকার ছাবেদ মিয়ার ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, “সামায়ন বিয়ের বাজার করে তার চাচাত ভাই সোহেবকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। নূরপুর এলাকায় অজ্ঞাত গাড়ি চাপা দিলে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে সোহেব মারা যায়। আহত অবস্থায় সামায়নকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়।”

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সামায়নের বিয়ে ছিল। এই বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় সোহেবের পর তিনিও মারা গেলেন। বিয়ের আনন্দঘন এমন একটি সময়ে বিয়ের পাত্রসহ দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
১৫৫ বার পড়া হয়েছে