ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

শায়েস্তাগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত দুই ভাই’র দাফন সম্পন্ন, থামছে না স্বজনদের কান্না

নিজস্ব প্রতিবেদক

শায়েস্তাগঞ্জের নুরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত দুই চাচাতো ভাই শাহ আলম (২৫) মো. তানভীর সুয়েম (২৬) এর দাফন সম্পন্ন হয়েছে। তবে এ রিপোর্ট লেখাকালে ঘাতক ট্রাক সনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ। এরকম প্রায়ই দূর্ঘটনা ঘটে। কিন্তু পুলিশ কোনো ট্রাককে আটক করতে পারে না। এতে করে দূর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে।

এদিকে তাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। এমনকি নিহত শাহ আলমের নিজ বাড়ি ও তার শশুর বাড়ি পশ্চিম মাধবপুরে শোকের ছায়া নেমে এসেছে। আজ শুক্রবার ওই গ্রামের আবুল কাসেমের কন্যা তাহিয়া ইসলাম নোহার সাথে শাহ আলমের বিয়ের দিন ছিলো। শনিবার বৌভাতও হবার কথা ছিলো।

বিয়ের আগে কনের বাড়ি থেকে দেয়া মোটর সাইকেলযোগে বিয়ের বাজার করে বাড়ি ফিরে আসার সময় অজ্ঞাত ট্রাক চাপায় তারা মারা যায়। ঘটনার পরই হাইওয়ে পুলিশ বিয়েতে পাওয়া দুমড়ে মুচড়ে যাওয়া মোটর সাইকেল তাদের হেফাজতে নেয় এবং লাশ মর্গে প্রেরণ করে।

তবে কোনো অভিযোগ না থাকায় অনুমতি সাপেক্ষে লাশ নিয়ে যাওয়া হয় এবং বৃহস্পতিবার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শাহ আলম ব্রাহ্মণডোরা গ্রামের জাবেদ আলীর পুত্র ও তানভীর সুয়েম একই গ্রামের রেনু মিয়ার পুত্র। তানভীর প্রাণ কোম্পানীতে অপারেটর হিসেবে কাজ করতেন আর শাহ আলম ওমান প্রবাসী ছিলেন।

হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, দূর্ঘটনার পরই ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ট্রাকের চালককে ধরতে অভিযান অব্যাহত আছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
১৪৮ বার পড়া হয়েছে