ঢাকা ০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার নতুন টমটম ভাড়া নির্ধারণ, ২০ জুলাই থেকে কার্যকর Logo শায়েস্তাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড Logo শায়েস্তাগঞ্জে ট্রাকে ৯৬ বোতল ইসকফ সিরাপসহ আটক ২ Logo শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরীর ৪২ বছর পূর্তি উদযাপন Logo হুইপ জি কে গউছের প্রচেষ্টায় শায়েস্তাগঞ্জে ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনে অনুমোদন Logo হবিগঞ্জের আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষ নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জ নূরপুর ইউনিয়ন কার্যালয়ের সামনে উপসহকারী কৃষি কর্মকর্তার ওপর হামলার অভিযোগ Logo এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় এক আসামির মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন Logo চাকরির পরীক্ষা দিতে ঢাকা গিয়ে নিখোঁজ বাহুবল সাটিয়াজুরী রেলস্টেশনের পশ্চিম পাশে যুবকের মরদেহ উদ্ধার Logo খোয়াই নদীর ভাঙনের নেপথ্যে ‘অবৈধভাবে বালু উত্তোলন’, দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ

শায়েস্তাগঞ্জ নূরপুর ইউনিয়ন কার্যালয়ের সামনে উপসহকারী কৃষি কর্মকর্তার ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির চৌধুরীর ওপর হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার বিকেলে সংঘটিত এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ব্যাপক আলোচনা চলছে।
অভিযোগে জানা যায়, নূরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ওয়ার্ড মেম্বার নুরুল ইসলাম এংরাজ এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ কোনাইয়ের নেতৃত্বে ওই হামলার ঘটনা ঘটে। এতে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির চৌধুরী আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ বলেন, নূরপুর কৃষি ব্লকের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটেছে। তিনি আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় অভিযোগ দায়ের করা হবে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরী বলেন, ঘটনার বিষয়টি শুনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযুক্ত নুরুল ইসলাম এংরাজ ও আব্দুল মজিদ কোনাইয়ের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে স্থানীয় জনমনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
১৩ বার পড়া হয়েছে