ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলের ৩ কোটি টাকার ট্রমা সেন্টারটি চালু হবে? Logo মাধবপুরে সরকারি ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস

সুবর্ণচরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

সুবর্ণচরে বসত বাড়ির পুকুরের পানিতে ডুবে পৃথক দুইটি ইউনিয়নে মো.জিসান (২) ও ফাতেমা আক্তার(৪) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ (১৫ জুলাই) দুপুরে উপজেলার চরবাটা ইউনিয়ন ও চরওয়াপদা ইউনিয়নে এ ঘটনা ঘটে। শিশু দুইটির মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।

মৃত মো.জিসান চরওয়াপদার ইউনিয়নের চরআমিনুল হক গ্রামের ১নং ওয়ার্ডের মো.মুরাদ এর ছেলে। ফাতেমা আক্তার ২নং চরবাটা ইউনিয়নের মধ্যচরবাটা গ্রামের মো.রাসেল এর মেয়ে।

শিশু দুইটির পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে কোনো এক ফাঁকে তারা পুকুরে পড়ে যায়। তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে পরে পুকুরে তল্লাশি করলে শিশু দুইটিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিক দুই শিশুকে চরজব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষনা করেন।

এঘটনায় চরজব্বার থানা অসিসার ইনচার্জ মোহাম্মদ কাওসার আলম শিশু দুইটি পানিতে পড়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কেনো অভিযোগ না থাকায় মৃত শিশুদের সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
২০৯ বার পড়া হয়েছে