ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে

হালান্ডের জোড়া গোলে বড় জয়ে বছর শুরু ম্যানসিটির

স্পোর্টস ডেস্ক

বছরের শুরুটা দারুণই করেছে ম্যানচেস্টার সিটি। মৌসুমের বাকি অর্ধেকটা ভালো করার ইঙ্গিত দিয়েছে পেপ গার্দিওলার দল। ২০২৫ সালে নিজেদের প্রথম ম্যাচ ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছে সিটি। আগের লিগ ম্যাচে লেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছিল আকাশী-নীলরা।

গত অক্টোবরের পর এই প্রথম টানা দুই ম্যাচে জয় পেলো ম্যানসিটি। শনিবার রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে জোড়া গোল করেছেন ম্যানসিটি তারকা আরলিং হালান্ড।

২০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের টেবিলের ষষ্ঠ স্থানে আছে সিটি। দুই ম্যাচ হাতে থাকা লিভারপুল থেকে এখনো ১১ পয়েন্ট পিছিয়ে গার্দিওলার দল। ১৮ ম্যাচের টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৪৫। ম্যানসিটির সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ওয়েস্টহ্যামের অবস্থান ১৩তম।

ম্যানসিটির ৩টি গোলেই অবদান রাখেন সাভিনহো। ১০ মিনিটে ওয়েস্টহ্যামের আত্মঘাতী গোলেও নাম জড়িয়ে ছিল ব্রাজিলিয়ান এই তারকার। ৪২ ও ৫৫ মিনিটে আকাশী-নীলদের ২টি গোলে অ্যাসিস্ট করেন সাভিনহো। ২টি গোলই করেন হালান্ড। গত সেপ্টেম্বরের পর এই প্রথম প্রিমিয়ার লিগে জোড়া করলেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড।

সিটির শেষ গোলে সহায়তা করেন কেভিন ডি ব্রুইনা। ৫৮ মিনিটের বেলজিয়ান তারকার অ্যাসিস্টে গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন। এতে ম্যানসিটি এগিয়ে যায় ৪-০ গোলে। ৭১ মিনিটে ওয়েস্টহ্যামের সান্ত্বনার একটি গোল করেন নিকলাম ফুলক্রুগ। শেষ বাশিঁর আগ পর্যন্ত ম্যাচের স্কোরলাইন বহাল থাকে ৪-১ তেই।

প্রিমিয়ার লিগের এই মৌসুমে এ নিয়ে মাত্র দ্বিতীয়বার কোনো ম্যাচে ৪ গোল করলো সিটি। এর আগে ইপসউইচের বিপক্ষে ৪-১ গোলে জিতেছিল গার্দিওলার

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৩১:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
১৫৫ বার পড়া হয়েছে