ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলের ৩ কোটি টাকার ট্রমা সেন্টারটি চালু হবে? Logo মাধবপুরে সরকারি ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস

‘২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ফাইনালে খেলবে’

স্পোর্টস ডেস্ক

সবশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। এরপর প্রতিবারই ‘হেক্সার’ স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা ফাইনালেই উঠতে পারেনি ব্রাজিল। সেই আক্ষেপ এবার ফুরাতে চায় সর্বোচ্চবারে চ্যাম্পিয়নরা।

এমনটা নিজেই জানিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। তিনি জানিয়েছেন, আগামী বিশ্বকাপে আমরা ফাইনালে খেলব।

২০২৬ বিশ্বকাপ নিয়ে দরিভাল বলেছেন,‘আমার মনে কোনো সন্দেহ নেই। আপনার প্রত্যাশা করতে পারেন আগামী বিশ্বকাপে আমরা ফাইনাল খেলব।

আগামী বিশ্বকাপে খেলতে হলে আগে যোগ্যতা অর্জন করতে হবে ব্রাজিলকে। টানা তৃতীয় ম্যাচ হারার পর সবশেষ ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে চারে উঠলেও জায়গা পাওয়াটা সহজ হবে না তাদের জন্য। তবে খেলোয়াড়ের উন্নতি করছে বলে জানিয়েছেন দরিভাল।

দলের উন্নতি নিয়ে দরিভাল বলেছেন,‘প্রতিপক্ষের গোলমুখে আমাদের এখনো কিছু জায়গায় ঘাটতি আছে। কেউ একজন ব্যক্তিগত নৈপুণ্য খেলাটা ঘুরিয়ে দিবে আমাদের এমন নির্ভরযোগ্য অপশন নেই। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এখনো যা ঠিক হয়নি। আমরা রাতারাতি দর্শনীয় খেলাটা উপহার দিতে পারব না।

এর জন্য সময় লাগবে। তবে শিগগিরই আমরা পথ খুঁজে পাবো।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
২১৯ বার পড়া হয়েছে