ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট Logo চুনারুঘাটে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল Logo চুনারুঘাটে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গার গহিন বনে বিশালাকৃতির কাঠবিড়ালি Logo শায়েস্তাগঞ্জ জংশনে নেই নলকূপ, তৃষ্ণার্ত যাত্রীদের হাহাকার Logo শায়েস্তাগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই বৃদ্ধের কারাদন্ড Logo শায়েস্তাগঞ্জে টমটম মালিক-শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা সভা

হবিগঞ্জে চা শ্রমিককে গরম পানি ঢেলে দগ্ধের অভিযোগ, তিন নারী গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানে চা শ্রমিক আশালতা গোয়ালা (৬০) নামে এক নারী শ্রমিককে গরম পানি ঢেলে দগ্ধ করার ঘটনায় তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলার আরও দুই আসামিকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেউন্দি চা বাগানের বাসিন্দা অঞ্জলি চাষা (লিনা), কৃষ্ণনা ঘোষ ও বিনতি কানু।

চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) মৃদুল কুমার ভৌমিক শনিবার (২৫ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, আশালতা গোয়ালার এক স্বজন পাঁচজনকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে ঘটনার প্রতিবাদে শনিবার সকালে দেউন্দি চা বাগানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন চা শ্রমিকেরা। বাগানের কারখানার সামনে আয়োজিত কর্মসূচিতে নারী-পুরুষসহ বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন। তারা হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, একজন প্রবীণ নারী শ্রমিকের ওপর এমন নৃশংস হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে চা বাগানের শ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়বে। তাই দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল, নারী সংগঠনের নেত্রী খাইরুন আক্তার, শ্রমিক প্রতিনিধি উজ্জ্বল দাশ, ইউনিয়ন পরিষদের সদস্য কার্তিক বাগতি এবং লস্করপুর ভ্যালির ছাত্র, যুব ও নারী শ্রমিক প্রতিনিধিরা।

বাগানের এক শ্রমিক নেতা, যিনি পরিচয় প্রকাশ করতে চাননি, জানান, গত মঙ্গলবার (২১ জুলাই) পারিবারিক বিরোধের জেরে শিবু ও প্রশান্ত গোয়ালার পরিবারের কয়েকজন নারী আশালতা গোয়ালার শরীরে গরম পানি ঢেলে দেন। এতে তিনি গুরুতর দগ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

চুনারুঘাট থানার এসআই মৃদুল কুমার ভৌমিক বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকেই আইনের বাইরে রাখা হবে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৩৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
৭৪ বার পড়া হয়েছে