ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— পুলিশ কর্মকর্তাদেরকে হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক

হবিগঞ্জের কৃতি সন্তান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.আমানুল্লাহকে হত্যার হুমকি

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপচার্য ও হবিগঞ্জ শহরের বাসিন্দা ড. এ.এস.এম আমানুল্লাহ ফেরদৌসকে হত্যার হুমকি দিয়েছে এক দূর্বৃত্ত।

গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় একটি বিদেশী নাম্বার থেকে তাকে ফোন করে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ বিষয়ে ড. আমানুল্লাহ সাধারণ ডায়েরী করেছেন এবং উপদেষ্টাদের অবগত করেছেন।

গতকাল ড. আমানুল্লাহ তার ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি পোষ্ট করেছেন। এতে তিনি ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে লিখেন, ‘আমাকে হত্যার হুমকি দেয়া হয়েছে..।

আজ সকাল (গতকাল) ১০ টার দিকে আমাকে দেশে ব্যবহৃত একটি বিদেশী নাম্বার থেকে হত্যার হুমকি দেয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কারের উদ্দেশ্যে গতকালের সিন্ডিকেটে কিছু অপ্রিয় সিদ্ধান্ত গ্রহণই এই হুমকির মূল কারণ বলে মনে হচ্ছে।

আমরা ইতোমধ্যে সারাদেশের কলেজগুলোকে নিয়ন্ত্রনের ভিতর নিয়ে আসতে সক্ষম হয়েছি। দেশের এলোমেলো হয়ে যাওয়া শিক্ষা ব্যবস্থার উন্নয়নেও ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। দিনরাত মিলে ১৮ ঘন্টা কাজ চলছে এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে।

এতে অনেকেরই সহজ রোজগারের পথ বন্ধ হতে যাচ্ছে। মাত্র দুইমাসে আমরা প্রায় দুই হাজারের অধিক কলেজে ‘পরিচালনা কমিটি’ সফলভাবে করতে সক্ষম হয়েছি। আমার অফিসের কোন কর্মকর্তা কর্মচারী এ কমিটি করতে গিয়ে কারো কাছ থেকে এককাপ চাও খায় নাই এটি আমি বিশ্বাস করি।

এ ব্যাপারে কোন প্রমাণ কেউ হাজির করতে পারলে তাকে সরিয়ে দিয়ে বিভাগীয় তদন্ত করা হবে। অতএব এসব হত্যার হুমকি, পত্রিকায়, সোস্যাল মিডিয়ায় বাজে কিচ্ছা কাহিনী লিখে আমার এবং আমার সহকর্মীদের সম্মান নষ্ট করার হুমকি দিয়ে কোন লাভ হবে না।

হত্যার হুমকি নিয়ে জিডি করছি, সম্মানিত উপদেষ্টাদেরকে বিষয়টি জানিয়েছি, মাননীয় প্রধান উপদেষ্টার সচিবকেও বিষয়টা জানিয়েছি। এজেন্সি গুলোও জানে ব্যাপারটা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংস্কারের ৮০ শতাংশই হলো প্রাথমিক শিক্ষা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার।

দেখি আমরা এর কোন একটা বিহীত করতে পারি কিনা’। পোস্টে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
১৭৫ বার পড়া হয়েছে