ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন

শায়েস্তাগঞ্জে যাত্রীবাহি বাস ও মাইক্রোর সংঘর্ষ, আহত ২৫

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিলেট থেকে চাঁদপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে প্রাইভেটকার ও বাসটি দুমড়েমুচড়ে গিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে বাস ও প্রাইভেটকারে থাকা প্রায় ২৫ জন যাত্রী আহত হন।

তাৎক্ষণিক শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একদল কর্মী ও স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে প্রেরণ করে। এছাড়াও বাসের ধাক্কায় একটি বিদ্যুতিক খু‍ঁটি ভেঙে যায়। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহমুদুল হক জানান, বাস ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে যাত্রীরা আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়কের পাশে খাদে পড়ে যায়। গাড়িগুলো উদ্ধার করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
১৫৩ বার পড়া হয়েছে