ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাটে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে জমি চাষ Logo চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩২ পদের বিপরীতে আছেন মাত্র ১২ চিকিৎসক, Logo হবিগঞ্জে চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ Logo ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও র‌্যালি অনুষ্ঠিত Logo সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ গাজিউর রহমানের দাফন সম্পন্ন Logo নাব্য সংকটে সুতাং নদী এখন মরা খাল শিল্পবর্জ্যের দূষণে বিষাক্ত পানি Logo সৌদি আরবে প্রাইভেট কারের চাপায় শায়েস্তাগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম Logo ‘অভাব তো বয়স বোঝে না, পেট তো খাবার চায়’ Logo আজমিরীগঞ্জে ২১ ঘণ্টা পর নদীতে ভাসল নিখোঁজ গৃহবধূর মরদেহ Logo শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের দুর্ভোগ

চুনারুঘাটে ভারতীয় যুবক আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে প্রবেশ করার সময় মিটন দাস (২৪) নামে এক ভারতীয় যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক মিটন দাস ভারতের আসাম কাছার শিলচর টাউনের বাসিন্দা জহরলাল দাসের ছেলে।

সোমবার (১৬ জুন) রাতে এ তথ্য জানান, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। এর আগে সকালে জেলার চুনারুঘাট উপজেলার মঙ্গলীয়া এলাকায় ৫৫ বিজিবির নিয়মিত টহল দল তাকে আটক করে।

বিজিবি জানায়- সীমান্ত পিলার থেকে ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থানকালে তাকে আটক করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে ভারতীয় রুপি ১৫৯৩ টাকা, বাংলাদেশি মুদ্রা ১৯৫০ টাকা, এক বোতল ভারতীয় মদ, একটি মোবাইল ফোন, আধার কার্ড, প্যান কার্ড, আইডি কার্ড, দুটি হাতঘড়ি, একটি ইয়ারবাড, মানিব্যাগ, মোবাইল চার্জার ও কাঁধব্যাগ উদ্ধার করা হয়। পরে আটক যুবককে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
১৯১ বার পড়া হয়েছে