ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি Logo এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত Logo হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত Logo চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানে ঝুলন্ত সেতুর গাইডওয়ালে ধস Logo হবিগঞ্জে চা শ্রমিককে গরম পানি ঢেলে দগ্ধের অভিযোগ, তিন নারী গ্রেপ্তার

চুনারুঘাটে ৫০ লক্ষ টাকার সিলিকা বালু জব্দ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

চুনারুঘাট উপজেলার করাঙ্গী নদী থেকে অবৈধভাবে উত্তোলিত ৫০ লাখ টাকার বেশি মূল্যের সিলিকা বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ার।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার ৮ নম্বর সাটিয়াজুড়ি ইউনিয়নের শ্রীবাড়ি চা বাগান এলাকার করাঙ্গী নদী থেকে ১ লাখ ১৪ হাজার ঘনফুট সিলিকা বালু জব্দ করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে করাঙ্গী নদী থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আনোয়ার ঘটনাস্থলে অভিযান চালালে বালু উত্তোলনকারীরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ার বলেন,“অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পদ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
১৫১ বার পড়া হয়েছে