ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন Logo হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন Logo বৈশাখী মেলা ঘিরে মাটির জিনিসপত্র তৈরীতে ব্যস্ত শায়েস্তাগঞ্জের মৃৎশিল্পীরা Logo খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক Logo হবিগঞ্জে টানা বর্ষণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি Logo বানিয়াচংয়ে ২২০০ বিঘা জমির ধান পানির নিচে Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’

রাস্তা পরিস্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণ করছে হবিগঞ্জের শিক্ষার্থীরা

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

মাত্র কয়েকদিন আগেও যেখানে লাঠি হাতে অধিকার আদায়ে নেমেছিলেন শিক্ষার্থীরা, এবার সেই শিক্ষার্থীরাই মাঠে নেমেছে ভিন্ন ভূমিকায়।

যারা ছিলেন কলম হাতে নিজের সুন্দর জীবন গঠনের পথে, তারা এবার নামলেন সুন্দর শহর গড়তে। শুধু তাই নয়, দেশে চলমান পরিস্থির কারণে এই শিক্ষার্থীরাই আবার মাঠে নেমেছেন ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে।

বুধবার দুপুরে হবিগঞ্জ শহর ঘুরে এমন চিত্রেরই দেখা মিলেছে। শহরের সবুজবাগ, সিনেমাহল রোড, টাউন হল রোডসহ বেশ কিছু স্থানে এমন দৃশ্যের দেখা মিলেছে। দেখা গেছে, গেল কয়েকদিনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে সড়কের যেসব স্থানে যত্রতত্র ময়লার স্তুপ জমেছে সেইসব ময়লা আবর্জনা পরিস্কার করছেন শিক্ষার্থীরা। সড়ক ও সড়কের পাশ থেকে ময়লা সরিয়ে রাখছেন নির্দিষ্ট স্থানে।

এসময় যত্রতত্র ময়লা না ফেলতে সাধারণ মানুষকে অনুরোধও করেন তারা। অপরদিকে, হবিগঞ্জ শহরের যে কয়েকটি পয়েন্ট বেশি যানজটের সৃষ্টি হয় সেইসব পয়েন্টে সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচলে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা।

অনেকে শিক্ষার্থীকেই বৃষ্টিতে ভিজে তাদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। শিক্ষার্থীরা জানান, তারা আন্দোলন করে দেশ কলঙ্কমুক্ত করেছেন। তাই দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও একটি সুন্দর দেশ গঠনে সবাইকে এক সাথে কাজ করতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
১৫৪ বার পড়া হয়েছে