ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নবীগঞ্জ পৌরসভা অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন Logo হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত Logo হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ Logo আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) Logo খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করব Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গা বন বিভাগের অভিযানে ১৭ হাজার মুলি বাঁশ জব্দ Logo হবিগঞ্জে ভুল চিকিৎসায় সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি Logo হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক আর নেই Logo হবিগঞ্জ-৩ আসনে প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা পৌরসভায় ১৮০ কোটি, সদর-শায়েস্তাগঞ্জ-লাখাইয়ে ২০০ কোটি টাকার প্রকল্প Logo হবিগঞ্জের পাহাড়ে সজনের ফলনে চাষিরা লাভবান

সিলেটে তাজা মর্টার শেল নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিস্পোজাল ইউনিট

সিলেট প্রতিনিধি

সিলেটে রাশিয়ার তৈরি তাজা একটি মর্টার শেল নিষ্ক্রিয় করেছে এসএমপির বোম্ব ডিস্পোজাল ইউনিট।

বুধবার (১০ জুলাই) রাতে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি, সিআরটি ও বোম্ব ডিস্পোজাল ইউনিট) শাহরিয়ার আল মামুনের নেতৃত্বে সাহেবের বাজার এলাকার নিরাপদ স্থানে নিয়ে শেলটি ধ্বংস করা হয়।

মর্টার শেল নিষ্ক্রিয় অভিযানে অংশ নেন এসএমপির বোম্ব ডিস্পোজাল ইউনিটের টিম লিডার সার্জেন্ট আবু বক্কর শাওন ও এস আই মিল্টন রায় চৌধুরীসহ অন্য সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার জহিরুল ইসলাম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়াসহ ক্রাইসিস রেসপন্স টিমের সদস্যরা।

এ বিষয়ে জানতে চাইলে এসএমপির সিআরটি ও বোম্ব ডিস্পোজাল ইউনিট প্রধান, এডিসি (ডিবি) শাহরিয়ার আল মামুন বলেন, মর্টার শেলটি এয়ারপোর্ট থানাধীন ছালিরমহল গ্রামের বিলাল মিয়ার কমলাদিঘীর পাশে মাটি খুঁড়ার সময় পাওয়া গিয়েছিল। ওটা নাড়াচাড়া করলে ঘটনাস্থলে থাকা ৫/৭ জন লোকের বিপদ হতে পারতো।

খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের বোম্ব ডিস্পোজাল ইউনিট সেখানে ছুটে যায় এবং মর্টার শেলটি উদ্ধার করে। পরে নিরাপদ জায়গায় নিয়ে দক্ষহাতে মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
২০৫ বার পড়া হয়েছে