ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নাব্য সংকটে সুতাং নদী এখন মরা খাল শিল্পবর্জ্যের দূষণে বিষাক্ত পানি Logo সৌদি আরবে প্রাইভেট কারের চাপায় শায়েস্তাগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম Logo ‘অভাব তো বয়স বোঝে না, পেট তো খাবার চায়’ Logo আজমিরীগঞ্জে ২১ ঘণ্টা পর নদীতে ভাসল নিখোঁজ গৃহবধূর মরদেহ Logo শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের দুর্ভোগ Logo ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— পুলিশ কর্মকর্তাদেরকে হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু

সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার এম, এন, মোর্শেদ

জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে নতুন জেলা পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন এম, এন, মোর্শেদ, পিপিএম-সেবা।

সোমবার (৮ জুলাই) বিকাল ৬টায় পুলিশ সুপার কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্, পিপিএম-সেবা`র কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

বিদায়ী পুলিশ সুপার নবাগত পুলিশ সুপারকে তাঁর অফিস কক্ষে ফুলেল শুভেচ্ছা জানান।

এর আগে নবাগত পুলিশ সুপার এম, এন, মোর্শেদ, পিপিএম-সেবা পুলিশ সুপার কার্যালয় উপস্থিত হলে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আবু সাঈদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খানসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

এম, এন, মোর্শেদ ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সুনামগঞ্জে যোগদানের পূর্বে তিনি পুলিশ সুপার হিসেবে পুলিশ অধিদপ্তর থেকে প্রেষণে এনটিএমসি, ঢাকায় কর্মরত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, টাঙ্গাইল জেলা, র‍্যাব-০৮, সার্কেল অফিসার হিসেবে পিরোজপুর জেলায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) হিসেবে বরগুনা জেলায়, অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স, এনটিএমসিসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কর্মরত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
২১০ বার পড়া হয়েছে