ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দালালসহ মাধবপুরে আটক ৭

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর সীমান্ত অতিক্রম করে ভারত যাওয়ার সময় দুই মানব পাচারকারীসহ ৭ জনকে আটক করেছে বিজিবি।

সোমবার রাত ৮টার দিকে ধর্মঘর বিওপির নিকটবর্তী সস্তামোড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আটককৃতরা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় সীমান্ত পিলার ১৯৯৬/৫-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মানব পাচারকারীর হবিগঞ্জের মাধবপুর উপজেলার সন্তোষপুর গ্রামের মৃত ওলি রহমানের ছেলে মোখলেছুর রহমান (৩০) ও একই গ্রামের কামাল মিয়ার ছেলে হ্রদয় মিয়া (২৫)। এছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকারী ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার তীরকোনা গ্রামের সামু সরকারের ছেলে ঘনুরঞ্জন সরকার (২৩), সিংহগ্রাম গ্রামের রাজকুমারের ছেলে রাম গোবিন্দ দাস (৩৭), রাজকুমারের ছেলে ধর্মদাস (২৩), একই গ্রামের লালমোন শাহাজীর ছেলে সুশীল শাহাজী (২০) এবং নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রাজগ্রাসাদ গ্রামের চাঁন মিয়ার ছেলে মনির (৪৫)।

বিজিবির জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, মোখলেছুর রহমান ও হ্রদয় মিয়া তাদের ভারতে পাঠানোর জন্য ১০ হাজার টাকা করে নিয়েছিল। এর মধ্যে ঘনুরঞ্জন সরকার বেড়ানোর উদ্দেশ্যে এবং বাকিরা রাজমিস্ত্রীর কাজের জন্য আগরতলা যাচ্ছিলেন।আটককৃতদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন এবং ১৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
১৬১ বার পড়া হয়েছে