ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন

আরও এক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী

মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি।

সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে আরও একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশের আবেদনের প্রেক্ষিতে বুধবার হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। মাধবপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রজনতার উপর হামলা, গাড়িতে আগুন, সড়ক ও জনপথ বিভাগের ডাক বাংলোয় আগুন দেয়াসহ বিভিন্ন অপরাধে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পরিদর্শক মো. নাজমুল হোসেন জানান, পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাকে আদালত গ্রেফতার দেখিয়েছেন। উল্লেখ্য, গত ৪ আগস্ট মাধবপুরে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্রজনতার উপর হামলা, গাড়িতে আগুন, সড়ক ও জনপথ বিভাগের ডাক বাংলোয় আগুন দেয়া হয়।

এসব ঘটনায় গত ১৯ সেপ্টেম্বর উপজেলা যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান বাদি হয়ে সাবেক বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে প্রধান আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।

উক্ত মামলায় তিনি ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, মাহবুব আলীর সাবেক এপিএস মোছাব্বির হোসনে বেলাল, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, ছাত্রলীগ সভাপতি আতাউস সামাদ বাবুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়।

এদিকে ১৫ সেপ্টেম্বর মাহবুব আলীকে ঢাকার যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
১৭৯ বার পড়া হয়েছে