ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন

নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে উপজেলার ট্রাকের ধাক্কায় প্রিতম সরকার নামে এক বাইক আরোহি নিহত হয়েছে। এ ঘটনায় সৌরভ সরকার নামে এক গ্রাম পুলিশ আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ফুটারমাটি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত প্রিতম সরকার উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের শংকরপুর গ্রামের ভূবন সরকারের ছেলে এবং রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। আহত সৌরভ সরকার একই এলাকার নিতাই সরকারের ছেলে এবং পানিউমদা ইউনিয়নের গ্রাম পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে মোটর সাইকেল যোগে নিহত প্রিতম সরকার, সৌরভ সরকার ও ইমন সরকার নবীগঞ্জ শহর থেকে তাদের নিজ বাড়ি শংকরপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন।

নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ফুটারমাটি এলাকায় পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে প্রিতম সরকার ও সৌরভ সরকার সাইকেল থেকে ছিটকে পড়েন এবং বাইক চালক ইমন সরকার মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান।

তাৎক্ষনিক স্থানীয় লোকজন প্রিতম সরকার ও সৌরভ সরকারকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রিতম সরকারকে মৃত ঘোষণা করেন এবং সৌরভ সরকারকে আশংকাজনক অবস্থায় সিলেট প্রেরণ করেন।

দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন পিপিএম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। ময়রনাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
১৮০ বার পড়া হয়েছে