ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— পুলিশ কর্মকর্তাদেরকে হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক

বাহুবলে প্রবাসী খুনের ঘটনায় কারাগারে ২৮ আসামি

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলার হাজী আলাউদ্দিনের ছেলে আব্দুস সালাম। ৩৩ বছর ছিলেন কারাগারে। বাড়িতে থাকা স্ত্রী ও দুই মেয়ে তাকে কাছে পেয়েছেন খুব কম সময়। এলাকায় তিনি নির্বিবাদী লোক হিসেবেই পরিচিত। কিন্তু ২০২২ সালের ৮ ডিসেম্বর সকালে গ্রাম্য বিরোধের জের ধরে তার বাড়িতে এসে প্রতিপক্ষের লোকজন ব্যাপক তাণ্ডব চালিয়ে ২৯ জনকে গুরুতর জখম করে। শরীরে ২২টি আঘাতে ক্ষত-বিক্ষত হয়ে ছয় দিন পর হাসপাতালে প্রাণ হারান আব্দুস সালাম।

এ ঘটনায় ৪৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হলে আসামিরা বিভিন্ন আদালত থেকে অস্থায়ী জামিন লাভ করে। পরে অনেকেই পালিয়ে যায় বিদেশে।মামলার তদন্তকারী কর্মকর্তা চার্জশিট দাখিল করলে আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে এই চার্জশিটের ওপর শুনানি হয় আদালতে। এ সময় ২৯ জন আসামি উপস্থিত থাকলে দীর্ঘ শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহেদুল ইসলাম ২৮ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন- মানিকপুর গ্রামের লোকমান মিয়া, রিয়াজ মিয়া, ফটিক মিয়া, আব্দুর রউফ, হেলন মিয়া, মস্তোফা মিয়া, গুনু মিয়া, শরিফ মিয়া, মকছুদ মিয়া, কাজল মিয়া, বিলাত মিয়া, আব্দুল বাছির, আব্দুল গফুর, আবু বক্কর, আব্দুল গনি, আব্দুল হাই, জুনাইদ মিয়া, উবাইদ মিয়া, ইয়াছিন মিয়া, সুকন মিয়া, কাউছার মিয়া, দুলাল মিয়া , সহিদ মিয়া, গেদু মিয়া, মুকিত মিয়া, বুলু মিয়া, কাপ্তান মিয়া ও অহিদ মিয়া।
আরো পড়ুন

হবিগঞ্জ আদালতের পরিদর্শক নাজমুল ইসলাম জানান, আসামিরা চার্জশিট পর্যন্ত জামিনে ছিল।চার্জশিটে এটি হত্যা মামলা হিসাবে প্রমাণ হওয়ায় বিজ্ঞ আদালত ২৮ জনকে অস্থায়ী জামিন বাতিল করে স্থায়ী জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন। একজন স্থায়ী জামিনে থাকায় তার জামিন বহাল রাখা হয়। এই মামলায় ১৫ জন পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৫:০০ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
২০৬ বার পড়া হয়েছে