ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে

ভারতের বিপক্ষে সন্ধ্যায় যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা

স্পোর্টস ডেস্ক

গোয়ালিয়রে স্বাগতিক ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এই ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ। অভিষেক হতে পারে কিনা; তা নিয়েও রয়েছে জল্পনা।

সাকিব আল হাসান নেই। নয় মাস পর জাতীয় দলে টি-টোয়েন্টি ফরম্যাটে মেহেদী হাসান মিরাজ। আছেন দীর্ঘদিনের অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ জাতীয় দল টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে নামছে অনেকটা দিন পর। আরও স্পষ্ট করে বললে, টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে হারের পর এবারই প্রথম ক্রিকেটের শর্টার ফরম্যাটে নামবে টাইগাররা।

ভারতের গোয়ালিয়র শহরে দীর্ঘ ১৪ বছর পর ফিরছে ক্রিকেট। নতুন স্থাপিত মাধবরাও সিন্ধি স্টেডিয়ামে হচ্ছে প্রথম ম্যাচটা। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে মাত্র ১ জয় পাওয়া বাংলাদেশ এই ম্যাচ দিয়েই শুরু করতে চায় ২০২৬ বিশ্বকাপের লম্বা প্রস্তুতি।

অভিজ্ঞতায় ঠাসা বাংলাদেশ দল। যেখানে সবমিলিয়ে ৬০০ এর বেশি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে। দলের ওপেনার হিসেবে থাকতে পারেন লিটন কুমার দাস এবং পারভেজ হোসাইন ইমন। অস্ট্রেলিয়ার মাটিতে টপএন্ড সিরিজে আর দেশে বিসিবি হাই পারফরম্যান্স দলের হয়ে ভাল খেলার পুরষ্কার হিসেবে জাতীয় দলে এসেছেন ইমন। যুব বিশ্বকাপ জেতা এই তারকাকে দেখা যেতে পারে দলে। আর লিটন দাস থাকছেন তা একপ্রকার নিশ্চিত।

যথারীতি তিনে থাকছেন নাজমুল হোসেন শান্ত। জাতীয় দলের অধিনায়কের ব্যাটে রানের দেখা নেই অনেকটা দিন। আজ তার উইলো হাসে কি না, সেটা দেখার অপেক্ষা। চারে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের সবচেয়ে বড় ভরসা তাওহীদ হৃদয়। মিডল অর্ডারে এরপরেই দেখা যাবে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে। নিজের ক্যারিয়ারের সায়াহ্নে এসে রিয়াদ ঠিক কেমন পারফর্ম করেন তা দেখার অপেক্ষা।

দুই ফিনিশার নিয়েই বাংলাদেশের মাঠে নামার সম্ভাবনা বেশি। জাকের আলী অনিক এবং রিশাদ হোসেনের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে দল। রিশাদ অবশ্য বিশেষজ্ঞ লেগ স্পিনার হিসেবেও নিজের কাজটা করে যাবেন বোলিং ইনিংসে। অলরাউন্ডার স্লটে রিশাদকে সঙ্গ দেবেন মেহেদী হাসান মিরাজ।

তিন পেসার নিয়েই সাজানো হতে পারে বোলিং লাইনআপ। মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ দলে থাকছেন সেটা একেবারেই নিশ্চিত করে বলা চলে। এদের সঙ্গে থাকতে পারেন তানজিম হাসান সাকিব। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও মন্দ না জুনিয়র সাকিব। তার ওপরেই তাই টিম ম্যানেজমেন্টের আস্থা থাকয়ার কথা বেশি।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ

পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫৯:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
১৬৩ বার পড়া হয়েছে