ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— পুলিশ কর্মকর্তাদেরকে হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক

হবিগঞ্জ চা শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

বকেয়া মজুরির দাবিতে হবিগঞ্জের চুনারুঘাট-মাধুপুর পুরাতন হাইওয়ে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন চা শ্রমিকরা।

শুক্রবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত চুনারুঘাট উপজেলায় ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি) চণ্ডীছড়া চা বাগানের শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।

জানা যায়, ছয় সপ্তাহের মজুরি বকেয়া থাকার কারণে অনির্দিষ্টকালের জন্য বাগানে কর্মবিরতি পালন করেন চা শ্রমিকরা। এরই জেরে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বাগান সংলগ্ন চুনারুঘাট-মাধুপুর পুরাতন হাইওয়ে রোডে অবস্থান করেন ২০০ থেকে ৩০০ চা শ্রমিক। মালিকপক্ষ বকেয়া মজুরি পরিশোধ করলে কাজে যোগদান করবেন চা শ্রমিকরা।

এতে উপস্থিত ছিলেন চণ্ডীছড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি রঞ্জিত ভ্রমণ ও সাধারণ সম্পাদক সাধন মৃধা।

প্রসঙ্গত, ৫ আগস্ট সরকার পরিবর্তনের কারণে এনটিসি বাগানে চেয়ারম্যান পদ শূন্য রয়েছে। ফলে উক্ত বাগানে সমস্যা সমাধানের বিষয়ে জটিলতার হয়েছে। আগামী ২৮ অক্টোবর ঢাকায় এনটিসি বাগানগুলোর চেয়ারম্যান নির্বাচিত করা হবে। ফলে জগদীশপুর চা বাগান, তেলিয়াপাড়া চা বাগান, চণ্ডীছড়া চা বাগান, সাতছড়ি চা বাগান, পারকুল চা বাগানের সমস্যা সমাধানে আসতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
১৭৫ বার পড়া হয়েছে