ঢাকা ১০:২৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে মোবাইল কোর্টে দুই সার বিক্রেতাকে দেড় লাখ টাকা জরিমানা Logo হবিগঞ্জে কিশোর হত্যা মামলায় শিক্ষক আটক Logo বিজিবিকে হামলার চেষ্টা, দেশীয় অস্ত্রসহ আটক ২ Logo খোয়াই নদীর ভাঙনে ৮ কোটি টাকার ফসল নষ্ট Logo শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ Logo আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ Logo শায়েস্তাগঞ্জে দৈনিক দিনকালের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে লাকড়ি তুলতে গিয়ে নিখোঁজ, পাঁচদিন পর মিলল লাশ Logo শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল Logo চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

শায়েস্তাগঞ্জে মোবাইল কোর্টে দুই সার বিক্রেতাকে দেড় লাখ টাকা জরিমানা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই সার বিক্রেতাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। সার মজুত থাকা সত্ত্বেও কৃষকদের না দেওয়া, প্রয়োজনের তুলনায় বেশি সার কিনতে কৃষকদের চাপ দেওয়া এবং সার বিক্রিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে এ জরিমানা করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে সুতাং বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে সার থাকা সত্ত্বেও কৃষকদের কাছে বিক্রি না করা এবং প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণ সার ক্রয়ের জন্য কৃষকদের চাপ দেওয়ার মতো অনিয়মের অভিযোগে মেসার্স ফাহিম ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া সার না এনে এরাইভাল দেওয়া এবং গুদামে সার মজুত থাকার পরও ‘সার নেই’ বলে দাবি করার অভিযোগে মেসার্স শফিক ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় ইউএনও মোঃ আসাদুজ্জামান সার বিক্রেতাদের সতর্ক করে বলেন, সার নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। কৃষকরা যাতে ন্যায্যভাবে প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারেন, তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

তিনি বলেন, “সার নিয়ে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। অনিয়মের অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু সার ব্যবস্থাপনা রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

প্রশাসনের এ অভিযানে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ, সার সংকটের সুযোগ নিয়ে কোনো কোনো বিক্রেতা অতিরিক্ত সার কেনার জন্য চাপ দেন কিংবা নানা অজুহাতে সার বিক্রি করতে গড়িমসি করেন। প্রশাসনের নিয়মিত নজরদারি থাকলে এ ধরনের অনিয়ম বন্ধ হবে বলে মনে করছেন তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
০ বার পড়া হয়েছে