ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই বৃদ্ধের কারাদন্ড Logo শায়েস্তাগঞ্জে টমটম মালিক-শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা সভা Logo শায়েস্তাগঞ্জে মোবাইল কোর্টে দুই সার বিক্রেতাকে দেড় লাখ টাকা জরিমানা Logo হবিগঞ্জে কিশোর হত্যা মামলায় শিক্ষক আটক Logo বিজিবিকে হামলার চেষ্টা, দেশীয় অস্ত্রসহ আটক ২ Logo খোয়াই নদীর ভাঙনে ৮ কোটি টাকার ফসল নষ্ট Logo শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ Logo আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ Logo শায়েস্তাগঞ্জে দৈনিক দিনকালের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে লাকড়ি তুলতে গিয়ে নিখোঁজ, পাঁচদিন পর মিলল লাশ

শায়েস্তাগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই বৃদ্ধের কারাদন্ড

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে দুইজনকে ১৫ দিন করে কারাদন্ড ও ২০০ টাকা করে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দন্ডপ্রাপ্তরা হলেন- জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বাকরপুর এলাকার মৃত হাজী মতি মিয়ার ছেলে মো. আব্দুল আহাদ (৬০) ও মৃত পালান মিয়ার ছেলে ইসাই মিয়া (৬৩)।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাকরপুর বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ দন্ড দেন।
এর আগে স্থানীয় জনতার সহযোগিতায় মাদক সেবনের অভিযোগে ওই দুইজনকে আটক করেন হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, আটক দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে। দন্ডাদেশের পর তাদের শায়েস্তাগঞ্জ থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে