ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সৌদি আরবে প্রাইভেট কারের চাপায় শায়েস্তাগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম Logo ‘অভাব তো বয়স বোঝে না, পেট তো খাবার চায়’ Logo আজমিরীগঞ্জে ২১ ঘণ্টা পর নদীতে ভাসল নিখোঁজ গৃহবধূর মরদেহ Logo শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের দুর্ভোগ Logo ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— পুলিশ কর্মকর্তাদেরকে হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান

সৌদি আরবে প্রাইভেট কারের চাপায় শায়েস্তাগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা এক প্রবাসী যুবক। দ্রুতগামী একটি প্রাইভেট কারের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসী যুবকের নাম জসিম উদ্দিন (২৫)। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে তিন বছর আগে সৌদি আরবে যান জসিম উদ্দিন। ঘটনার দিন কর্মস্থল থেকে ফেরার পথে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেট কার তাকে সজোরে চাপা দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৌদি আরবে অবস্থানরত নিহতের স্বজন ও সহকর্মীরা সড়ক দুর্ঘটনার খবরটি হবিগঞ্জে তার পরিবারকে জানান। মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছানোর পরপরই শুরু হয় পরিবারের সদস্যদের আহাজারি। পরিবারের উপার্জনক্ষম সদস্য ও প্রিয় সন্তানকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন স্বজনেরা।

নিহতের প্রতিবেশীরা জানান, দুই ভাই ও দুই বোনের মধ্যে জসিম ছিলেন সবার ছোট। ছেলেটি অত্যন্ত শান্ত স্বভাবের ও কঠোর পরিশ্রমী ছিলেন। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে প্রবাসে গিয়ে এভাবে অকালে তার প্রাণ চলে যাবে, তা কেউ মেনে নিতে পারছেন না।

নিহতের দুই চাচাতো ভাই সৌদিপ্রবাসী রাজু ও শিপন জানান, প্রাইভেট কারের চাপায় জসিম ঘটনাস্থলেই মারা যান। বর্তমানে লাশ সৌদি আরবের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাসের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছে নিহতের শোকসন্তপ্ত পরিবার ও এলাকাবাসী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
১ বার পড়া হয়েছে