ঢাকা ১১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় মাসেও মেরামত হয়নি খোয়াই নদীর বাঁধ, ফের ভাঙন—ঢলের পানি ঢুকছে লোকালয়ে Logo শায়েস্তাগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য Logo জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি Logo রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল Logo হবিগঞ্জে ৮টির মধ্যে ৪ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বেড়েছে লোডশেডিং Logo চুনারুঘাটে সাতছড়ির জঙ্গলে মাটির নিচে মিলল পিস্তল, ম্যাগাজিন ও গুলি Logo হবিগঞ্জে বনাঞ্চলের গাছ চুরির মামলা: বিএনপির নেতাকর্মীসহ আসামি ৬২ Logo শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের ছাত্রী জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি Logo হবিগঞ্জে বালুভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী-শাড়ি জব্দ Logo ব্যাংক-বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

মুন্সীগঞ্জে বন্ধুর গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত, আটক ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

বন্ধুর গুলিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালদার নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

রোববার (৭ জুলাই) দুপুরে পাঁচগাঁও ওয়েদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কাওসার হালদার, শেখ নুর ও নুর হোসেনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, এই নির্বাচনে হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত নূর মোহাম্মদের চাচাতো ভাই মিলেনুর রহমান অংশ নিয়ে মাত্র ২ ভোট পায়। প্রতিপক্ষ দেওয়ান মো. মনিরুজ্জামন ৯ ভোট পান। সুমন হালদার মো. মনিরুজ্জামনের পক্ষ নেয়ায় বন্ধু নূর তাকে কাছ থেকে গুলি করে হত্যা করে।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী বলেন, ‘রোববার স্থানীয় একটি বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের সভাপদি পদে নির্বাচন ছিল। নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর ক্ষিপ্ত হয়ে স্কুলের বারান্দায় সুমন হালদারকে গুলি করে হত্যা করে তার বন্ধু নূর।

মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নূর পলাতক আছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও ওসি জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
১৮৭ বার পড়া হয়েছে