ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আজমিরীগঞ্জে ২১ ঘণ্টা পর নদীতে ভাসল নিখোঁজ গৃহবধূর মরদেহ Logo শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের দুর্ভোগ Logo ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— পুলিশ কর্মকর্তাদেরকে হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড

ভাঙ্গায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ভাঙ্গায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন যাত্রী মারা গেছে। আহত হয়েছে অসংখ্য যাত্রী।

ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, আজ বুধবার (১৭ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী বাস স্ট্যান্ডের কাছে ঢাকা থেকে বরিশাল গামী বিআরটিসি পরিবহনের একটি বাসের সঙ্গে মাদারীপুর থেকে ফরিদপুর গামী শাহ জালাল পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ খাইরুল আনাম ঘটনার সত্যতা স্বীকার করেন।

তিনি বলেন, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত এবং অসংখ্য যাত্রী আহত হয়েছে। নিহত তিনজনের মধ্যে একজন হলেন শাহজালাল পরিবহনের চালক পান্নু সরদার (৬৮)। তিনি মাদারীপুর জেলা সদরের মৃত নূর মোহাম্মদ সরদারের ছেলে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা এম এম মইনুদ্দিন সেতু জানান, বাস দুর্ঘটনায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন আহত হয়ে এসেছিলেন। এদের মধ্যে গুরুতর আহত ১১ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অবশিষ্ট আটজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
২৫৮ বার পড়া হয়েছে