ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক

যেসব গাছ থাকলে ঘরে ঢুকবে না মশা-পোকামাকড়

লাইফস্টাইল ডেস্ক

চলছে বর্ষাকাল। এসময়ে বাড়ে পোকামাকড়, মশা, সাপ-বিছের উপদ্রব। কিন্তু এমনকিছু গাছ আছে যেগুলো বাড়ির আশপাশে লাগালে সাপ-বিছে বাড়ির ত্রিসীমানায়ও আসবে না, ঘরে ঢুকবে না একটা মশাও।

নিম গাছ : নিম গাছের ধর্মীয় গুরুত্ব ছাড়াও আয়ুর্বেদিক গুরুত্ব যেমন রয়েছে, তেমনি এর সামাজিক গুরুত্ব রয়েছে। নিম গাছ বর্ষাকালে ঘর থেকে পোকামাকড় তাড়াতে সাহায্য করে। এই গাছ শুধু তার ঔষধি গুণের জন্যই পরিচিত নয়, এটি পোকামাকড়, সাপ এবং বিছে জাতীয় বিষাক্ত প্রাণীকে দূরে রাখতে অনেক বেশি কার্যকর। এর তিক্ত গন্ধ এসব প্রাণীকে ঘরে আসতে দেয় না।

তুলসী গাছ : তুলসীও বর্ষাকালে পোকামাকড় দূরে রাখতে বেশ কার্যকরী। এর তীক্ষ্ণ গন্ধ সরীসৃপ জাতীয় প্রাণীদের পছন্দ নয়। তাই এগুলো তুলসী থেকে দূরে থাকে। তাই বাড়িকে পোকামাকড়, সাপ ও বিছে থেকে দূরে রাখতে চাইলে অবশ্যই বাড়িতে তুলসী গাছ লাগাতে হবে। এগুলো বাড়ির চারপাশে বা এমনকি ব্যালকনিতেও লাগানো যেতে পারে।

পুদিনা গাছ : পুদিনা গাছও পোকামাকড়ের শত্রু। পুদিনা গাছ কেবল তার সুগন্ধ এবং স্বাদের জন্যই পরিচিত নয়, এই উদ্ভিদ পোকামাকড় দূরে রাখতেও আশ্চর্যজনকভাবে কার্যকর। খুব সহজেই পুদিনা গাছ একটি পাত্রে বা জানালার আশপাশে কোনো টবে লাগানো যায়।

সিট্রোনেলা গাছ : যদি বর্ষাকালে পোকামাকড় বা ডেঙ্গু মশা থেকে পরিত্রাণ পেতে অবশ্যই ঘরে সিট্রোনেলা গাছ লাগানো উচিত। এটি বাড়িতে লাগালে খুব সহজেই মশা থেকে মুক্তি পেতে পারেন। গাছটি লাগালে বর্ষার পোকামাকড় থেকেও দূরে থাকা যায়। এটি বাড়ির বাগানেও লাগানো যেতে পারে।

লেমনগ্রাস : বাড়ির চারপাশে লেমনগ্রাস লাগানো যেতে পারে। অনেকেই এ গাছের চা ও রস পান করেন। যদিও এই উদ্ভিদের গন্ধ খুবই সুন্দর তবে মশা এটি মোটেই পছন্দ করে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৮:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
৩৪৯ বার পড়া হয়েছে