ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট

যারা অন্যের সম্পদ লুন্ঠন করে তারা দুস্কৃতিকারী, তারা সন্ত্রাসী-জিকে গউছ

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন- বিএনপি বাংলাদেশের মানুষের হৃদয়ে অবস্থান করে।

যারা মানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা করেন, আগে জানবেন বাংলাদেশের মানুষ কী চায়। যারা চাঁদাবাজী করে, অন্যের সম্পদ লুন্ঠন করে, তারা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী হতে পারে না।

তারা দুর্বৃত্ত, তারা দুস্কৃতিকারী, তারা সন্ত্রাসী। দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনী মাঠে কাজ করছেন, তাদেরকে ধরে আইনের হাতে সোর্পদ করুন। আমরা মানুষের ভালোবাসায় সিক্ত হতে চাই, দুষ্ট লোকগুলোকে ছুড়ে ফেলে দিতে চাই। দুয়েকজন দুষ্ট লোকের কারণে বিএনপি কলঙ্কিত হউক এমন কাজ তারেক রহমান বেঁচে থাকতে হতে দিবেন না।

তিনি গতকাল বুধবার বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হবিগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বন্যার্ত মানুষের মধ্যে ত্রান বিতরণকালে এসব কথা বলেন।

হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব সফিকুর রহমান সিতু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত ত্রাণ বিতরণী সভায় বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক,

শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সাধারণ সম্পাদক হাজী আবু তাহের, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফজলুল করিম মেম্বার, নিজামুল হক বেলাল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৪৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
১৬৬ বার পড়া হয়েছে