ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

শায়েস্তাগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক ই আজম

শাহ্ মোস্তফা কামাল, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:

শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত খোয়াই নদীর শহর রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।

শনিবার বেলা সাড়ে ১২ টায় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির রেস্ট হাউজে পৌঁছে সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে সংক্ষিপ্ত বৈঠক করেন।

এরপর দুপুর পৌনে ২ টায় শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে যান। সেখানে গিয়ে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেন।

এসময় বন্যা ক্ষতিগ্রস্ত বাধ মেরামতে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন এবং পরবর্তীতে স্থায়ীভাবে সমস্যা সমাধানে প্রকল্প গ্রহণে স্থানীয়দের সাথে সমন্বয় করে মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণের জন্য ভারপ্রাপ্ত জেলা প্রশাসককে নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান, পুলিশ সুপার মোঃ রেজাউল হক খান, উপজেলা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেন, বন্যা আক্রান্তদের পুনর্বাসন আমরা পদ্ধতিগতভাবে করছি। এটার জন্য কেন্দ্রীয়ভাবে কমিটি করা হয়েছে।

জেলা এবং উপজেলা পর্যায়ে কমিটি করা হবে। সেখানে প্রশাসন, স্থানীয় জনগণ এবং স্টকহোল্ডাররা থাকবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩৩:১২ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
১৭৬ বার পড়া হয়েছে