ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক Logo এক মুঠো ধানও ঘরে তুলতে পারব না ২ হাজার ৭১০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে Logo শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন প্রভাষক কামরুল হাসান রিপন Logo হবিগঞ্জে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা Logo আজমিরীগঞ্জে শ্রমিক ও মেশিনের অভাবে মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় বোরো ধান Logo স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিত মাধবপুরের শামসুন্নাহার Logo হবিগঞ্জ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তি চরমে

আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

মাদারীপুরে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর রহমান মিঠু। তিনি জানান, ১৩ আগস্ট তারেক রহমানকে খালাস দেওয়া হয়। তবে, বিষয়টি আজ দুপুরে গণমাধ্যমে প্রকাশ করা হয়।

জামিনুর রহমান মিঠু বলেন, ‘রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মাদারীপুর জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বাবুল আকতার ২০১৪ সালের ২২ ডিসেম্বর একটি মানহানির মামলা করেন। পরে মামলার বাদী বাবুল আকতার নিজেই গত ৭ আগস্ট মাদারীপুর জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেন। পরে মাদারীপুর জেলা আইনজীবী ফোরাম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলজার আহমেদ চিশতি আদালত শুনানি করলে গত ১৩ আগস্ট সিআর ১১৭৪/১৪, মামলাটি ‘দি কোড অব ক্রিমিনাল প্রসিডিউর’-এর ২৪৮ ধারা মতে প্রত্যাহারের অনুমতি দেওয়া হয়। পরে আসামিকে খালাস দেওয়া হয়। মামলাটি খালাস করেন মাদারীপুর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
১৫১ বার পড়া হয়েছে