ঢাকা ১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

বাহুবলে কবরস্থানের পাশে জীবিত নবজাতক, শরীর ছিল ইঁদুরে কামড়ানো

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলার বাহুবল সদর ইউনিয়নের ইসলামপুর এলাকায় কবরস্থানের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করা হয়। পরে ওই নবজাতককে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, ইসলামপুর গ্রামের কদ্দুস মিয়ার বাড়ির পাশে একটি কবরস্থান রয়েছে। স্থানীয় লোকজন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ কবর স্থান থেকে কান্নার শব্দ শুনতে পান। এ সময় স্থানীয়রা এগিয়ে গিয়ে ওই নবজাতককে পড়ে থাকতে দেখেন। এ সময় তারা দেখতে পান শিশুটির শরীর ইঁদুরে কামড়ানো। তাৎক্ষণিক তারা শিশুটিকে নিয়ে হাসপাতালে চলে যান। পরে সেখান থেকে তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল আওয়াল জানান, উন্নত চিকিৎসার জন্য ওই নবজাতককে জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
২০৮ বার পড়া হয়েছে