ঢাকা ১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

চালককে হত্যা করে সিএনজি ছিনতাই

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবলে মাসুক মিয়া নামে এক চালককে হত্যা করে সিএনজি অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দুপুরে উপজেলার লামাতাশি ইউপির রামপুর গ্রামের পার্শ্ববর্তী একটি ধানী জমি থেকে লাশ উদ্ধার করা হয়। এর আগে লাশ জমিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে।

নিহত মাসুক মিয়া জেলার বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের জিতু মিয়ার পুত্র।

পুলিশ জানায়, নিহত মাসুক মিয়া পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। গত ২৫ সেপ্টেম্বর রাত ১১টার দিকে সে যাত্রী নিয়ে বাহুবলে আসে। এর পর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। হদিস নেই তার ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিরও।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রামপুর গ্রামের পার্শ্ববর্তী একটি ধানী জমিতে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ লাশ উদ্ধার করে।

বাহুবল মডেল থানার এসআই সোহেল মাহমুদ জানান, দুর্বৃত্তরা তাকে কৌশলে ভাড়ায় এনে নির্জন স্থানে হত্যা করে সিএনজিটি নিয়ে পালিয়ে গেছে। দুইদিন যাবত লাশ জমিতে পড়ে থাকায় পচন ধরে ফুলে গেছে। তার গায়ে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
২১৬ বার পড়া হয়েছে