ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট

যে কারণে শায়েস্তাগঞ্জে ১৪৪ ধারা জারি

শাহ্ মোস্তফা কামাল, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় রেলওয়ে পার্কিংয়ে সবধরনের সভা ও সমাবেশ চার দিনের জন্য নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুটি ধর্মীয় সংগঠনের মুখোমুখি অবস্থানের কারণে এ আইন জারি করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট ফারজানা আক্তার মিতা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আহলে সুন্নাত উলামা পরিষদ নামে একটি সংস্থা শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এলাকায় আগামী ২৮ সেপ্টেম্বর শনিবার সিরাতুন্নবী ( সা.) মাহফিলের প্রস্তুতি নেয়। আবার একই দিনে একই স্থানে দক্ষিণ হবিগঞ্জ আহলে সুন্নাত ঐক্য পরিষদ ও তাহফিজুল কোরআন সুন্নী ফাউন্ডেশন বাংলাদেশ নামে দুটি সংস্থার যৌথ আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুস, বিভিন্ন মাজার ও মসজিদ হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়।

বিষয়টি সুরাহা করার জন্য মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট ফারজানা আক্তার মিতা তিন সংস্থার নেতাদের সঙ্গে বৈঠক করেন। কিন্তু উভয়পক্ষ অনুষ্ঠান করার ব্যাপারে অনড়ভাবে থাকায় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে আগামী রোববার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এলাকায় সব ধরনের সভা ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
১৬৬ বার পড়া হয়েছে