ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক

অতিরিক্ত ডিআইজি হলেন হবিগঞ্জের এসপি রেজাউল

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে (গ্রেড-৪) পদোন্নতি পেয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার ড. মোঃ রেজাউল হক খান।

গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন জ্যেষ্ঠ সহকারী সচিব হাবিবুল হাসান। ড. মোঃ রেজাউল হল খানও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হবিগঞ্জের মানুষের সাথে আরও অনেক দিন কাটানোর ইচ্ছে ছিল।

যোগদানের ২৬ দিনের মাথায়ই পদোন্নতির খবর এলো। কিন্তু ভাগ্যে যখন যা ঘটে মেনে নিতে হয়। সবাই আমার জন্য দোয়া রাখবেন। পদোন্নতি পেলেও এখনও পদায়নের স্থান নির্ধারণ হয়নি ড. মোঃ রেজাউল হকের। চলতি মাসের ১ তারিখ পুলিশ সুপার হিসাবে হবিগঞ্জে যোগদান করেন তিনি।

ড. মোঃ মোঃ রেজাউল হক খান ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানে যোগদান করেন। দীর্ঘদিন তিনি সততার সাথে দায়িত্ব পালনের পর জাতিসংঘ শান্তি মিশনে গমন করেন। সেখানেও তিনি কৃতিত্বের স্বার রাখেন। পরবর্তীতে মিশন শেষে বাংলাদেশ পুলিশে যোগদান করে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন।

সেখান থেকে তিনি আবারো জাতিসংঘ শান্তি মিশনে গমন করেন। মিশন শেষে রাজশাহীর পুলিশ একাডেমি সারদায় সুনামের সঙ্গে কাজ করেন। তিনি পাবনা জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
২৭৮ বার পড়া হয়েছে