ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

শায়েস্তাগঞ্জে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

মোঃ রিয়াজ আলী শায়েস্তাগঞ্জ প্রতিনিধিঃ

কম খরচে বেশি লাভ হওয়ায় শায়েস্তাগঞ্জে দিন দিন ভুট্টার আবাদ বাড়ছে। গবাদিপশুর খাদ্য তৈরিতে ভুট্টার ব্যবহার সবচেয়ে বেশি হওয়ায় সারাবছর চাহিদা থাকে। অন্য ফসলের তুলনায় ভুট্টা চাষে খরচ কম, ঝুঁকিহীন, কম পরিশ্রমে বেশি ফসল, অল্প সেচ ও সার প্রয়োগের সুবিধা থাকায় কৃষকেরা এ ফসল চাষে দিন দিন আগ্রহী হয়ে উঠছেন।

আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ফলন বেশ ভালো হবে বলে আশা করছেন চাষিরা। উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, গত বছর উপজেলায় ৮ হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়েছিল। যা এ বছর বেড়ে ১৫ দশমিক ৫ হেক্টর হয়েছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার জগতপুর এলাকায় মাঠজুড়ে কৃষকেরা ভুট্টা চাষ করেছেন। যা চোখে পড়ার মতো। এরই মধ্যে গাছে গাছে ফল এসেছে।কিছু গাছে ভুট্টা পরিপক্ব হতে শুরু করেছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিঘাপ্রতি তাদের খরচ হয়েছে ৭-৮ হাজার টাকা। ফলন পাওয়া যাচ্ছে ৩০-৩৫ মণ। গত বছর প্রতি মণ ভুট্টার দাম ছিল ১ হাজার থেকে ১২০০ টাকা। চলতি বছর তা দেড় হাজার টাকা ছাড়িয়ে গেছে।

একাধিক কৃষক জানান, অন্য ফসলের চেয়ে ভুট্টা চাষে খরচ তুলনামূলক কম। এ ছাড়া ভুট্টার সবকিছুই কাজে লাগে। পাতা গরুকে খাওয়ানো যায়। ডাটা ও মোচা জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। বাজারে চাহিদা ও দাম ভালো। আশানুরূপ ফলন ও দাম পেলে আগামী বছর আরও বেশি জমি চাষ করবেন তারা।

দুলাল মিয়া নামে এক কৃষক জানান, তিনি প্রথমবারের মতো ৪০ শতাংশ জমিতে ভুট্টা আবাদ করেছেন। ফলন ভালো হওয়ায় লাভবান হওয়ার আশা করছেন তিনি।

জগতপুর গ্রামের কৃষক গিয়াস উদ্দিন বলেন, আমি এ বছর ৪ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। ফলন ভালো হয়েছে। প্রতি বিঘায় ২০-২৫ মণ ভুট্টা হবে বলে আশা করছি।
শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মশিউর রহমান বলেন, উপজেলায় ৩২৫৯ হেক্টর আবাদি জমি আছে।

এ বছর ১৫ দশমিক ৫ হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় ৭ দশমিক ৫ হেক্টর বেশি। ভুট্টা চাষিদের বিভিন্ন সহযোগিতাসহ সরকারি ভাবে সার ও বীজ দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০২:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
১৬৫ বার পড়া হয়েছে