ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

সাবেক এমপি আবু জাহিরসহ ২০ জনের বিরুদ্ধে আরও এক মামলা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট মো. আবু জাহিরসহ ২০ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে শহরের যশেরআব্দা এলাকার মর্তুজ আলীর স্ত্রী মরম চান বিবি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার উল্লেখযোগ্য আসামীরা হলেন, সাবেক এমপি আবু জাহির, মন্দরী ইউপি চেয়ারম্যান শামছুল হক, সাবেক এমপি আব্দুল মজিদ খান, জেলা যুবলীগ সভাপতি আবুল কাশেম চৌধুরী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী, বর্তমান সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব। মামলায় অজ্ঞাতনামা আরো ৫০/৬০ জনকে আসামী করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়- গত ৪ আগস্ট ছাত্র আন্দোলনে মরম চান বিবির পুত্র রিপন মিয়া গুলিবিদ্ধ হয়ে চোখে আঘাতপ্রাপ্ত হয়। এতে তার চোখ নষ্ট হয়ে যায়। বিচারক মামলাটি আমলে নিয়ে এফআইর গণ্যে মামলাটি রুজু করার জন্য হবিগঞ্জ সদর থানার ওসিকে নির্দেশ দেন।

সদর থানার ওসি আলমগীর কবির জানান, এখনও মামলা থানায় এসে পৌঁছায়নি। আসার পর বিজ্ঞ আদালতের নির্দেশমতে এফআরআই করে আসামী ধরা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩২:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
১৭৩ বার পড়া হয়েছে