ঢাকা ১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

কবরস্থানে গরু চরানোতে বাধা দেওয়ায় হত্যা, গ্রেফতার ১

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলায় কবরস্থানে গরু চরানোতে বাধা দেওয়ার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি আব্দুল হান্নান (৫২)-কে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে বাহুবল মডেল থানা পুলিশ তাকে আদালতে তুললে সেখান থেকে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃত আব্দুল হান্নান উপজেলার দক্ষিণ দৌলতপুর গ্রামের আব্দুস শহিদের ছেলে।

বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, শনিবার ভোরে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল বাহুবল উপজেলার রামপুর চা বাগানের ম্যানেজার বাংলোয় অভিযান চালায়। সেখান থেকে আব্দুল হান্নানকে আটক করে। তাকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করলে পুলিশ তাজুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে।

নিহত তাজুল ইসলাম বাহুবলের ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, সম্প্রতি গ্রামের কবরস্থানে গরু-ছাগল চরানো যাবে না বলে এলাকাবাসী সিদ্ধান্ত নিলে দক্ষিণপাড়ার সোনাহর মিয়া তা অমান্য করেন। তিনি গত ৯ অক্টোবর সকালে কবরস্থানে গরু-ছাগল চরাতে গেলে তাজুল বাধা দেন। পরে ক্ষিপ্ত হয়ে সোনাহরের লোকজন তাজুলের ওপর হামলা করেন। সে সময় বুকে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

পরে ১৩ অক্টোবর নিহত তাজুলের ছোট ভাই সাইদুল ইসলাম বাহুবল মডেল থানায় নয়জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
২২০ বার পড়া হয়েছে