ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক Logo এক মুঠো ধানও ঘরে তুলতে পারব না ২ হাজার ৭১০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে

শায়েস্তাগঞ্জে বোনের বিয়ের আগের রাতে মোটরসাইকেল দূর্ঘটনায় ভাই নিহত

মোঃ রিয়াজ আলী শায়েস্তাগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ছোট বোনের বিয়ের আগের দিন রাতে মোটর সাইকেল দূর্ঘটনায় নাঈম মিয়া (২২) নামে বড় ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার রাত ৯ টায় উপজেলার ফরিদপুর এলাকার দেউন্দি সড়কের ব্রীজের পাশে এ দূর্ঘটনা ঘটে। নিহত নাঈম মিয়া উপজেলার নিশাপট গ্রামের হান্নান মিয়ার ছেলে।

এদিকে, তার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের বিয়ের আনন্দের পরিবর্তে বইছে কান্নার রুল। স্বজনদের বেদনার আর্তনাদ ও আহজারীতে আকাশ যেন ভারী হয়ে উঠছে। আজ সোমবার তার ছোট বোনের বিয়ের কথা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সোমবার উপজেলার নিশাপট গ্রামে মেয়ের বিয়েকে কেন্দ্র করে হান্নান মিয়ার পরিবারে চলছিল ধুমধাম আয়োজন। বিয়ের প্রস্তুতি প্রায় সম্পন্ন। আত্মীয়-স্বজনের উপস্থিতিতে সরগরম পুরো বাড়ি। শুধু বিয়ের সানাই বেজে উঠার অপেক্ষায় সবাই।

ঠিক তখনই বেসে উঠে বেদনার চিন্ন। বিয়ের আগের রাতে অর্থ্যাৎ গতকাল রোববার রাতে মোটর সাইকেল দূর্ঘটনায় মারা যান হান্নান মিয়ার ছেলে নাঈম মিয়া। নিজেদের বাড়িতে বেড়াতে আসা মামা জসিম মিয়াকে শৈলজুড়া গ্রামে পৌছাতে মোটর সাইকেলে রওয়ানা দেন নাঈম।

পথিমধ্যে ফরিদপুর গ্রামস্থ দেউন্দি সড়কের ব্রীজের কাছে যাওয়া মাত্রই সামন দিকে আসা একটি বাইকেলের সাথে তাদের মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে নাঈমের মৃত্যু হয়।

আশঙ্কাজনক অবস্থায় মোটর সাইকেল আরোহী জসিম মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
১৬৫ বার পড়া হয়েছে