ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের দুর্ভোগ Logo ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— পুলিশ কর্মকর্তাদেরকে হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন

শায়েস্তাগঞ্জে ছাত্রদল কর্মীর ওপর হামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

মোঃ রিয়াজ আলী শায়েস্তাগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ জংশন এলাকায় ছাত্রদল কর্মী নুরে আলম স্বাধীনের ওপর হামলার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌর শাখার কর্মী ইফতি মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। ইফতি জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার কুতুবেরচক গ্রামের কাউছার মিয়ার ছেলে। রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রেজাউল হক খানের সার্বিক তত্ত্বাবধানে ও হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সির দিকনির্দেশনায় ওসি দিলীপ কান্ত নাথের নেতৃত্বে এসআই হীরক চক্রবর্তীসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে ইফতি মিয়াক গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (২২ অক্টোবর) শায়েস্তাগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন আহত স্বাধীনের বাবা হবিগঞ্জ সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামের মোঃ শাহজাহান মিয়া। মামলায় ৩৪ জনের নাম উল্লেখ ছাড়াও ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।

আহত নুরে আলম স্বাধীন জানান, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকা পালন করেন। এজন্য সোমবার (২১ অক্টোবর) বিকেলে তাকে একা পেয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভার তালুগড়াই গ্রামের আনোয়ার হোসেন, তার ছেলে পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন এ্যানিসহ আওয়ামী লীগ, যুব লীগ, নিষিদ্ধ ছাত্র লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ হামলায় সে (স্বাধীন) আহত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
১৮৫ বার পড়া হয়েছে