ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— পুলিশ কর্মকর্তাদেরকে হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক

শায়েস্তাগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৭

মোঃ রিয়াজ আলী শায়েস্তাগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক মোঃ আজিজ মিয়া (৪৫) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাসের চালক ও যাত্রীসহ ৭জন আহত হন। নিহত ট্রাক চালক হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে জেলার শায়েস্তাগঞ্জের নছরতপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে। এর খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহত দিপালী (৩০), রুনা (২০), ইমন (২৫), আলমগীর গাজীসহ (৪১) ৭জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, সুনামগঞ্জগামী সাকিন পরিবহন বাস এবং ঢাকামুখি বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাক চালক মারা যান। আহত অবস্থায় বাসের চালক যাত্রীসহ ৭জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনাস্থল থেকে ট্রাক চালকের মরদেহ ও দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ী উদ্ধার করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
২৩৯ বার পড়া হয়েছে