ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’ Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বাড়ছে মোবাইল চুরির ঘটনা Logo ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক Logo শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতির ৫০তম জন্মদিন উদযাপন, কেক কাটা ও দোয়া মাহফিল Logo এখনও উদ্ধার হয়নি মাধবপুরে লাইনচ্যুত বগি, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন Logo হবিগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব Logo হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

অতি আত্মবিশ্বাসী হয়ে জনবিচ্ছিন্ন হবেন না, নেতাকর্মীদের তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

জনগণের ভোট নিশ্চিত করা গেলে, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ কিংবা প্রসিদ্ধ করার মতো অপ্রিয় সিদ্ধান্ত নিতে হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বুধবার (৬ নভেম্বর) ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, দলীয় নেতাকর্মী, সমর্থকদের জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে হবে। নিরপেক্ষ ভোট হলে বিএনপি জনপ্রিয় দল হিসেবেই বিপুল পরিমাণ ভোটে বিজয়ী হবে। তবে অতি আত্মবিশ্বাসী হয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না।
এ সময় পতিত আওয়ামী লীগ বিশ্বে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচিত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তিনি বলেন, স্বৈরাচার সরকারের কুফল এখনও জনগণকে বয়ে বেড়াতে হচ্ছে। দেশের মানুষ পরাধীনতার শেকলে আটকা পড়েছিল। বিডিআর বিদ্রোহে নিহতদের পরিবারের সদস্যরা বিচার দাবি করারও সাহস করেননি।

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্টের কথা বলে বিশ্বের কাছে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারেক রহমান।

এ সময় আগামী দিনের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, সবসময় অতীত নিয়ে পড়ে না থেকে, শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়ে তোলাই এখন প্রত্যাশা।

দেশের সুস্থ ও স্বাভাবিক অবস্থা ফেরাতে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করারও আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে পতিত সরকারের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বর্তমান সরকার প্রশ্নবিদ্ধ হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১১:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
২১২ বার পড়া হয়েছে