ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে

নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। এঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ পৌরসভার গয়াহরি গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুইজন হলেন- পৌরসভার সাবেক কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেবের মা-ভাই গয়াহরি গ্রামের দুর্গা চরণ দেবের স্ত্রী অনিমা চন্দ্র দেব (৭০) ও দুর্গা চরণ দেবের ছেলে নিপেশ চন্দ্র দেব (৪৫)।জানা যায়- সকালে গয়াহরি গ্রামের দুর্গা চরণ দেবের স্ত্রী অনিমা চন্দ্র দেব বসত ঘরের বাথরুমে গোসল করতে যান। বাথরুমের ভিতরে বিদ্যুৎস্পৃষ্ট হন অনিমা চন্দ্র দেব।

এসময় অনিমা চন্দ্র দেবকে বাঁচাতে ছেলে নিপেশ চন্দ্র দেব এগিয়ে গেলে অনিমাকে স্পর্শ করা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন নিপেশ। পরে পরিবারের লোকজন মা-ছেলেকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

পরে নবীগঞ্জ থানার এসআই পিযুষ কান্তি দেব হাসপাতালে গিয়ে লাশের সুরাতহাল প্রতিবেদন তৈরি করেন। এদিকে মা ছেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গয়াহরি গ্রামসহ আশপাশ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিদ্যুৎম্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৩০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
১৬৮ বার পড়া হয়েছে