ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জের গ্যাস সংকটে বন্ধ ১৭১ কারখানায় উৎপাদন, কর্মহীন দেড় লাখ শ্রমিক Logo বাংলাদেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo চুনারুঘাটে চা-বাগানে বাড়ছে যক্ষ্মা, হাসপাতালে ওষুধ সংকট Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয়

হবিগঞ্জে রিমান্ড শেষে কারাগারে ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের চুনারুঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় দুইদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে চুনারুঘাট-মাধবপুর আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে।

রোববার (২৪ নভেম্বর) সকালে আদালতের নির্দেশে তাকে চুনারুঘাট থানা থেকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। সেখান থেকে তাকে পুনরায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে জানিয়েছে হবিগঞ্জ কারা কর্তৃপক্ষ।

জানা যায়, গত ২১ নভেম্বর চুনারুঘাট থানার এসআই লিটন রায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ আদালতে তার দুদিনের রিমান্ড মঞ্জুর হয়। শুক্রবার ও শনিবার রাতে তাকে চুনারুঘাট থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রোববার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদেশে সরাসরি কারাগারে পাঠানো হয়েছে ব্যারিস্টার সুমনকে। তাকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পাওয়া গেছে তা এখনই তদন্তের স্বার্থে প্রকাশ করা যাচ্ছে না বলে জানিয়েছেন চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম।

গত ১৬ জুলাই চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার অভিযোগে ১১ সেপ্টেম্বর ব্যারিস্টার সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনকে আসামি করে মামলা হয়।

হবিগঞ্জ জেল সুপার মুজিবুর রহমান জানান, মামলা শুনানির জন্য ব্যারিস্টার সুমনকে গত ২০ নভেম্বর হবিগঞ্জে আনা হয়। ঢাকায় মামলা রয়েছে বিধায় ফের তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

এর আগে, গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৫১:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
১৫০ বার পড়া হয়েছে